01818354571    nizkunjaram106477@gmail.com
EIIN: 106477
CODE: 18100
Welcome

নিজকুঞ্জরা ফাজিল মাদ্রাসা

Logo

আমাদের সম্পর্কে
নিজকুঞ্জরা ফাজিল মাদ্রাসা যাতে

ফেনী জেলার অন্তর্গত নিজকুঞ্জরা গ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার শিশুদের শিক্ষার পথ উন্মুক্ত করতে নিজকুঞ্জরা গ্রামের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা মোয়াজ্জেম হোসেন ১৯১৯ সালের ১লা জানুয়ারি নিজকুঞ্জরা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। স্বল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু হলেও বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় নয়শ শিক্ষার্থী অধ্যয়ন করছে। একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি তার যাত্রা শুরু করেছিল। মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই মহান আলেম ১৯৪২ সালের ১লা এপ্রিল ইন্তেকাল করেন।

আমাদের মূল উদ্দেশ্য হলো ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা, যা মানুষকে আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) সন্তুষ্টি অর্জন এবং পরকালে মুক্তি পেতে সাহায্য করে; পাশাপাশি শিক্ষার্থীদের তাদের আকিদা ও বিশ্বাস বিশুদ্ধ রাখতে এবং কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়তে শিক্ষা দেওয়া। শিক্ষার্থীদের সুচরিত্র ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করা, যাতে তারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আমাদের আরও উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কুরআন, হাদীস, ফিকহ (ইসলামী আইনশাস্ত্র), তাফসীর (কুরআনের ব্যাখ্যা), আরবি ভাষা ও মানতেক (যুক্তিবিদ্যা) শিক্ষা দেওয়া। এছাড়া আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের যুগোপযোগী করতে আমরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান, গণিত, ইতিহাস, সাহিত্য ও আইসিটি বিষয় শিক্ষা দেই যাতে তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আমরা বিশ্বাস করি সমাজের যেকোনো একটি অংশের উন্নয়ন কোনো সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে না। সেজন্য আমরা সমাজের সর্বস্তরের মানুষের সমান উন্নয়ন চাই। সেই লক্ষ্যে সমাজের সামাজিক ও মানবিক সেবার অংশ হিসেবে আমরা সমাজের দরিদ্র ও এতিম শিশুদের বিনামূল্যে শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করি, যাতে তারা তাদের ভবিষ্যৎ গঠন ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হয়।

সর্বোপরি আমাদের লক্ষ্য হলো সমাজের প্রতিটি স্তরে কোরআন ও সুন্নাহ মোতাবেক সমাজ গঠন করা, রাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নয়ন করা এবং নৈতিক চরিত্র সম্পন্ন আদর্শ জনশক্তি তৈরি করা।

আরও পড়ুন